ওসমানী বিমানবন্দরের নতুন দায়িত্বে মাহমুদ আখতার হোসেন

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উপপরিচালক (এটিএম) মাহমুদ আখতার হোসেনকে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পদায়িত ও বেবিচকের সদর দপ্তরে সংযুক্ত থাকা মাহমুদ আখতার হোসেনকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর থেকে তিনি নতুন কর্মস্থলে পরিচালকের রুটিন দায়িত্ব পালন শুরু করবেন।

বেবিচকের সহকারী পরিচালক (প্রশাসন) মো. ফিরোজ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে বিধি অনুযায়ী তিনি যোগদানকালীন ও ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।

  • এমএওজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ