বিমানবন্দরে যাত্রীসেবার মান আগের চেয়ে উন্নত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। যাত্রীদের ভোগান্তি কমানো, ট্রলি ও লাগেজসংক্রান্ত সমস্যা নিরসন এবং যাত্রী অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে নওশাদ খান বলেন, ‘টিম এয়ারপোর্ট’-এর সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদী। ট্রলি ও লাগেজসংক্রান্ত সমস্যা কমাতে সিভিল এভিয়েশন অথরিটি ও বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
যাত্রীদের অধিকার রক্ষা ও অপরাধ প্রতিরোধে মনিটরিং কার্যক্রম এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নত বিশ্বের কিছু সেবা শিগগিরই বাংলাদেশেও চালু হবে, ইনশাআল্লাহ।
বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো, সেবার মান বৃদ্ধি এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
