বিমানের নিরাপত্তা সপ্তাহ শুরু

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ years ago
বিমানের নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন @ সংগৃহীত

নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও বিমানকর্মীদের মাঝে সিকিউরিট উইক (নিরাপত্তা সপ্তাহ) উদযাপন করছে।বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় বলাকায় আজ সোমবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে নিরাপত্তা সপ্তাহ, যা চলবে আগামী বুধবার (৪ ডিসেম্বর) পর্যন্ত।

প্রধান কার্যালয় বলাকায় সোমবার(২ ডিসেম্বর) ফিতা কেটে নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এছাড়াও সেসময় উপস্থিত ছিলেন বিমানের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিরাপত্তা বিভাগের সদস্যগণ।

বিমানের মহাব্যবস্থাপক নিরাপত্তা মেজর মাহমুদুল হাসান জানান, বিমানের নিরাপত্তা বিভাগ সুনামের সাথে যাত্রীদের ব্যাগেজ, কার্গোপণ্য, এয়ারক্রাফট ও স্থাপনার নিরাপত্তা প্রদান করে থাকে। বডি ক্যামেরা ও সিসিটিভি সার্ভেইলেন্সের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। এছাড়াও উড়োজাহাজ থেকে যাত্রী নামার পর কেবিন চেক করে যাত্রীদের ভুলে ফেলে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে যাত্রীদের ফেরত প্রদান করা হয়।

বিমান নিরাপত্তা বিভাগ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতা তৈরির লক্ষ্যে যাত্রীদেরকে এবং বিমানকর্মীদের মাঝে ব্রিফিং ও লিফলেট বিতরণ করছে।

  • Biman Bangladesh Airlines
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স