যাত্রীর মৃ/ত্যুতে মাসকাটে থামল জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২২ ঘন্টা আগে

যাত্রীর মৃ/ত্যুতে মাসকাটে নামল বিজি-১৩৬, অনিশ্চিত চট্টগ্রাম যাত্রা

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে। তবে মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর অনুমতি না পাওয়ায় ফ্লাইটটির চট্টগ্রাম যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

ফ্লাইট সূত্রে জানা গেছে, যাত্রাপথে এক যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় উড়োজাহাজটি মাসকাটে জরুরি অবতরণ করে। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।

মরদেহটি উড়োজাহাজ থেকে নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রয়্যাল ওমান পুলিশের অনুমতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুমতি পাওয়ার পরই পরবর্তী কার্যক্রম শুরু করা যাবে।

এদিকে, ফ্লাইটটি কখন মাসকাট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা অন্য যাত্রীদের মধ্যে ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

  • চট্টগ্রাম-জেদ্দা
  • বিদেশযাত্রা
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স