সৌদি আরবে অবৈধ অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সৌদি আরবে অবস্থানরত নির্দিষ্ট শ্রেণির বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৫ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে কিন্তু এখনো তারা সৌদি আরব ত্যাগ করেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই এবং ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এ সময়ের মধ্যে যেকোনো দিন বৈধ টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশত্যাগ করা সম্ভব হবে।

দূতাবাস আরও জানায়, এ নির্দেশনা বিশেষভাবে প্রযোজ্য ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য। ১৮ এপ্রিলের পর তাদের আর সৌদি আরবে অবস্থানের সুযোগ থাকবে না বলে সতর্ক করা হয়েছে।

প্রবাসীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাস বিশেষভাবে অনুরোধ

  • প্রবাস
  • প্রবাসী
  • প্রবাসী বাংলাদেশী
  • বাংলাদেশ-সৌদি আরব
  • সৌদি আরব