ঘন কুয়াশাজনিত কারণে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকারী ও বহির্গমনকারী কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে উঠানামা করেছে। তবে আজ কোনো ফ্লাইট ডাইভার্ট হওয়ার ঘটনা ঘটেনি।
আজ সকালে কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা কমে যাওয়ায় কিছু সময় ফ্লাইট অপারেশনে বিঘ্ন ঘটে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, ফলে কয়েকটি ফ্লাইটে সময়সূচি অনুযায়ী পরিবর্তন আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ধীরে ধীরে ফ্লাইট অপারেশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বিলম্বিত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করছে বলেও জানানো হয়েছে।
এদিকে গেল দুই দিনে ফ্লাইট উঠানামা বিলম্ব হলেও কোনো ফ্লাইট ডাইভার্টের ঘটনা ঘটেনি।
