‘বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেয়া হচ্ছে’

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিগত সরকারের সময়ে বন্ধ থাকা বিমানবন্দরগুলো সংস্কার করে চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এই মুহূর্তে দেশে নতুন কোনো বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বিগত সরকার নানা কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো একদম চালু ছিলো, সেগুলোকে বন্ধ করা হয়েছে, এগুলোকে আবারও চালু করবো আমরা। এরপর যদি নতুন করে কোনো বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নেয়া হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হজের টিকিটের দাম কমাতে এবং বিমানের টিকেটের দাম এতো কেন হবে? কারণ বিমান তো ক্রমাগত লোকসানে ছিলো, কিন্তু আমরা হিসাব করে দেখলাম, বিমান কেন ক্রমাগত লোকসানে ছিলো, এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দামও কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব এবং টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই থাকবে।’

  • travel based first digital media
  • পুরাতন বিমানবন্দর
  • বন্ধ বিমানবন্দর
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া