ময়মনসিংহের ত্রিশালে নতুন বিমানবন্দর নির্মাণের সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলেও আগামী ১০ বছরের মধ্যে দেশে আরও একটি বড় বিমানবন্দর প্রয়োজন হবে। এ লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে বড় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চলছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান কেনার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের চাহিদার কারণেই বিমান কেনা হচ্ছে। দেশের মেধাবীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে উড়োজাহাজের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। এখনো অনেক গন্তব্যে বিমানের যোগাযোগ চালু করা সম্ভব হয়নি। দেশের উড়োজাহাজ বহরে অন্তত ২০০টির বেশি বিমান থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিমান কেনা নিয়ে একটি গোষ্ঠী বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী।

  • travel based first digital media
  • ত্রিশাল
  • বিমানবন্দর
  • বিমানমন্ত্রী
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • ময়মনসিংহ