বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব হলেন ফাহমিদা আখতার। সরকার অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এনডিসি (৭৭১৫) ব্যাচের কর্মকর্তা ফাহমিদা আখতার এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদোন্নতির পর তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, বর্তমান সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
travel based first digital media বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া