জেট ফুয়েলের দামে ডাবল সেঞ্চুরি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

বাংলাদেশে জেট ফুয়েলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাপে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

সূত্র জানায়, তেলের দাম বাড়ানোর বিষয়ে আজ (মঙ্গলবার) জরুরি বৈঠক করে বিইআরসি। সভায় পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। যা দর বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন দিতে পারে বিইআরসি। ২৪ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৫ মার্চ থেকে এই দাম কার্যকর হবে বলেও জানা গেছে।

 

  • travel based first digital media
  • জেট ফুয়েল
  • দাম বৃদ্ধি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট