মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ঢাকায় ৪৭৫ ফ্লাইট বাতিল

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং ১৩ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া শনিবার (১৪ মার্চ) আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া  ২টি, গালফ এয়ার  ৪টি, কাতার এয়ারওয়েজ  ৪টি, এমিরেটস এয়ারলাইনস  ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাই  ৪টি ফ্লাইট ফ্লাইট রয়েছে।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর