চীনে বিদেশি যাত্রীদের প্রবেশ প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে ফ্লাইটে ওঠার আগেই বাধ্যতামূলকভাবে অনলাইনে ‘অ্যারাইভাল কার্ড’ পূরণ করে জমা দিতে হবে।
বাংলাদেশের এয়ারলাইন্সগুলোকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে দেশটির ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনআইএ)।
তারা জানায়, দ্রুত ইমিগ্রেশন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এনআইএ–এর অফিসিয়াল ওয়েবসাইট, সরকারি সার্ভিস প্ল্যাটফর্ম এবং “NIA 12367” মোবাইল অ্যাপের মাধ্যমে এই ফর্ম জমা দেওয়া যাবে ।
তবে এই বাধ্যবাধকতা চায়না ফরেন পার্মানেন্ট রেসিডেন্ট আইডি কার্ডধারী, হংকং–ম্যাকাও নন–চায়নিজ রেসিডেন্টদের মেইনল্যান্ড ট্রাভেল পারমিটধারী, গ্রুপ ভিসা বা গ্রুপ ভিসা–ফ্রি যাত্রী, ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দরের রেস্ট্রিকটেড এরিয়া না ছাড়লে ট্রানজিট যাত্রী, একই ক্রুজশিপে এসে একই পথে ফিরে যাওয়া যাত্রী এবং বিদেশি পরিবহন–সংশ্লিষ্ট ক্রুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
