প্লেন উড়িয়ে যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে
নিউইয়র্কের আকাশে বাংলাদেশের মানচিত্র ও সেসনা-১৭২ ব্রান্ডের ফ্লাইট

বিজয় দিবস উদযাপনে শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রে আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ তৈরি করতে ফ্লাইট উড্ডয়ন করেন ফাহিম। রাত ১টা ৫৪ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে । ম্যাপটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রশংসা কুড়িয়েছে। সম্পূর্ণ ম্যাপটি তৈরি করতে ফাহিমের ২ ঘণ্টা ৩৮ মিনিট উড্ডয়ন করতে হয়েছে।

ফাহিম চৌধুরী বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করে বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে একটি বিশেষ কাজ করার চিন্তা থেকেই এ ম্যাপটি তৈরি করেছে ফাহিম। ফ্লাইট রাডার ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল জিনিস আঁকা দেখে অনুপ্রাণিত হয়ে কাজটি করেছে ফাহিম। ম্যাপটি আঁকতে সেসনা-১৭২ ব্র‍্যান্ডের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। তার বন্ধু আসাদ আবদুল্লাহ তাকে এ কাজে সহযোগিতা করেছেন। তিনি পুরো সময় তার পাশে ছিলেন।

ম্যাপ আকার অনুভুতি জানিয়ে ফাহিম বলেন, ‘ম্যাপটি তৈরি করতে গিয়ে আমি অনেক আবেগ অনুভব করেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা মনে পড়লে, আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ ও সংগ্রাম, তা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ ম্যাপের মাধ্যমে আমি আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছি। তারা যে আত্মত্যাগ করেছেন, তা দেশের প্রতি আমার ভালোবাসাকে আরও গভীর করে তোলে। স্বাধীনতা অর্জনের পেছনে যে পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রাম ছিল, তা ভেবে আমি সত্যিই গর্বিত।’

  • গ্যালাক্সি ফ্লাইং একাডেমি
  • ফাহিম চৌধুরী
  • বাংলাদেশের মানচিত্র
  • অভিজ্ঞতা এ সম্পর্কিত আরও পড়ুন: